1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বাংলাদেশে শিক্ষাখাতে বড় বিনিয়োগ করবে এডিবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৬৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন ফিলিপাইন সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে এডিবির অর্থায়নে বাংলাদেশের শিক্ষাখাতে চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ও এডিবি সভাপতি। বাংলাদেশের শিক্ষাখাতে এডিবির অর্থায়নে ভবিষ্যৎ প্রকল্পের বিষয়েও আলোচনা হয়।

এর আগে, এডিবি আয়োজিত ‘কোভিড-১৯ স্কুল বন্ধ থেকে শেখার ক্ষতি পুনরুদ্ধার করার উপায়’ শীর্ষক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী। এসময় ‘আইএফএফইড (শিক্ষার জন্য আন্তর্জাতিক অর্থ সুবিধা) উদ্যোগ এবং এডিবি শিক্ষাখাতের দিকনির্দেশনামূলক নির্দেশিকা’ নিয়ে তিনি আলোচনা করেন।

এদিকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) করোনা মহামারির সময়ে বাংলাদেশে যথেষ্ট সহায়তার জন্য বিশেষ করে বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সংগ্রহে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান ডা. দীপু মনি। উন্নয়নে বাংলাদেশের অর্জন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরিত (স্নাতক) হওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে একটি উন্নত দেশে পরিণত হওয়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

এছাড়া এডিবির অবদানের কথা স্বীকার করে বাংলাদেশের শিক্ষাখাত, বিশেষ করে বাংলাদেশে আইসিটি এবং কারিগরি শিক্ষায় এডিবির আরও সহায়তা কামনা করেন ড. দীপু মনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :