1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শিবালয়ে নদী ভাঙন রোধ ও প্রতিকারের দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:‘নদী ভাঙ্গন ঠেকাও, পাটুরিয়া ফেরি, লঞ্চ ঘাট আশপাশের এলাকাবাসীকে বাচাও’ এই শ্লোগানকে ধারণ করে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের দাসকান্দি হতে আরুয়া ইউনিয়নের নয়াকান্দি পর্যন্ত দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ প্রতিকারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৮ জানুয়ারী ) দুপুরে পাটুরিয়া ঘাটের অদুরে আরসিএল মোড়ে  আরুয়া ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসুচির আয়োজন করেন। শত শত  নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী  মো. তোজাম্মেল হক তোজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোবারক হোসেন খান পান্নু, বিএনপি নেতা কবির হোসেন, তাপস খান, আলমগীর হোসেন, ষষ্ঠী চন্দ্র হালদার, মো. মনির হোসেন, নুরুল ইসলাম, নিহাজ উদ্দিন, আব্দুল সাত্তার ও মো. হযরত আলী প্রমুখ।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নসহ পাটুরিয়া, লঞ্চঘাট, ফেরিঘাট ও আশপাশের এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। নদী ভাঙনের কারণে ইতোমধ্যে শত শত পরিবার ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিপূর্বে বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, কবরস্থান এবং আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় জনগণ চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে। গত বর্ষায় পদ্মা ও যমুনা নদীর ভাঙনে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নসহ পাটুরিয়া, লঞ্চঘাট, ফেরিঘাট ও আশপাশের এলাকা মারাত্মক নদী ভাঙনের কারণে ইতোমধ্যে শত শত পরিবার ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিপূর্বে বহু বসতবাড়ি,শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, কবরস্থান এবং আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় জনগণ চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে তারা নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অস্থায়ীভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নয়াকাদি ও দাসকাদি পর্যন্ত ভাঙন বিস্তার লাভ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, “আমাদের জীবন-জীবিকা, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থা সবই এখন হুমকির মুখে। সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তবে অচিরেই হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে।” তারা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, ওসি (তদন্ত) মানবেন্দ্র বলো, বিআইডব্লিউটিএ’র আরিচা শাখার উপ-সহকারী প্রকৌশলী মুসা মিয়া, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মবিনুর রহমানসহ সংশ্লিষ্টররা ঘটনাস্থলে আসেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্থানীয়দেরকে আশ^াস দিলে স্থানীয়রা মানববন্ধন তুলে নেন।

এব্যপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, এই মানববন্ধন কর্মসুচি জানা মাত্রই আমরা ছুটে এসেছি। এ বিষয়ে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি তারা তাদের সহকারি প্রকৌশলীদেরকে স্পটে পাঠিয়েছেন। আমরা ইতিমধ্যে তাদের বক্তব্য শুনেছি। আগামী শনিবার ৩১ জানুয়ারী তারিখে  বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের তত্বাবোধয়ক প্রকৌশলী মহোদয়কে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন এবং একই সাথে আমাদের ডিসি স্যার থাকবেন। একত্রিত হয়ে ঘাট পরিদর্শন করে সেই সাথে নদী ভাঙ্গন রোধে সমন্বিত সভা করে সিন্ধান্ত জানিয়ে দেয়া হবে। আপনাদের এই দুরাবস্থার সাথে সবসময় আপনাদের সাথে আছি। আপনাদের এ সমস্যা যাতে অতিদ্রুতম সময়ে সমাধান করা যায় সে বিষয়ে আমরা সজাগ থাকবো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :