
অনলাইন ডেস্ক: ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ২০শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে একনেকের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতির সিদ্ধান্ত হয়েছে। তবে মূল পদ্মা সেতু নয়, সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে। চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।
তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com