অনলাইন ডেস্ক: অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানো এবং ট্রাক বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৫ জুলাই) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীর গতি শুরু হয়। এ দিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এ ছাড়া এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ার বুধবার সকাল থেকে থেমে থেমে যানজট শুরু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com