
নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
সোমবার (৯ জুন) জেলা ছাত্রদলের জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজীব এই বহিষ্কার আদেশ অনুমোদন করেন এবং জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com