হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড় প্রতিযোগিতা উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পরিষদের সামনের পুকুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ প্রমুখ।
সাঁতার প্রতিযোগিতায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com