
নিজস্ব প্রতিনিধি:গোপালগঞ্জে নিজবাড়িতে যাওয়ার পথে জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমটির সভাপতি এস এম জিলানীর গাড়ী বহরে হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তা জেলাশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালায়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ও সদস্য সচিব রকিবুর রহমান রাকিব।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com