
অনলাইন ডেস্ক: সিলেট ঢাকা মহাসড়কের নাজির বাজারে মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) ভোর ছয়টার দিকে এক ঘটনা ঘটে। এতে আরও ১২-১৩ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা।
পুলিশ জানিয়েছে, সিলেট থেকে গোয়ালাবাজারমুখী ঢালাই শ্রমিক বোঝাই পিকআপের বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১২জন এবং হাসপাতাল নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com