শাহজাহান বিশ্বাস:দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহৃত চলাচলের সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জের শিবালয়ের কাতরাশিন এলাকার ভুক্তভোগী সর্বস্তরের জনগণ। ক্ষুদ্দ ভুক্তভোগীরা আজ বৃহস্প্রতিবার (২ জুলাই) মানববন্ধনের আয়োজন করেন। এর প্রেক্ষিতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তা সমাধান করেন। ইউএনওর হস্তক্ষেপে দীর্ঘ দিনের জটিলতা নিরসন হলে সস্তির প্রকাশ করেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার উথলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাতরাশিন এলাকার স্থানীয় বাসিন্দারা সরকারী অর্থায়নে সরকারি রাস্তা উন্নয়ন কাজে বাধা করায় ছালামের বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মান্নান মল্লিক, কোরবান আলী, মোফাজ্জল হোসেন সেন্টু, দেলোয়ার হোসেন, লিপি আক্তার, মো. জাহিদুর রহমান জাহিদ, কামাল আহাম্মেদ সুমন, এস,এম সোহেল রানা, ফরহাদ হোসেন ও আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তরা বলেন, দীৃর্ঘ ৫০ বছর ধরে স্থানীয় লোকজনের চলাচলের রাস্তার মাথায় স্থানীয় ছালাম দেয়াল নির্মাণ করায় রাস্তার উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি নামলে রাস্তার মাথায় কাঁদা-পানিতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়।
ফলে এ এলাকার হাজার হাজার মানুষের চলাচলে ভীষণ অসুবিধার সৃষ্টি হচ্ছে । এতে এলাকাবাসীর চরম ভোগান্তিতে পড়তে হয়। কৃষি অধ্যাশিত এ এলাকায় এ রাস্তা দিয়ে কৃষি পণ্য নিয়ে যাতায়াতে অসুবিধাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ভীষণ অসুবিধার সৃষ্টি হচ্ছে। কোনো রোগী বা কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া কষ্টসাধ্য হয়, এমনকি রিক্সা-ভ্যান গাড়িও এলাকায় প্রবেশ করতে পারে না।
এ বিষয়ে ছালাম বলেন, এটি সরকারি কোন রাস্তা নয়। এটা তার নিজস্ব জায়গা। প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতির কারণেই সে তার জায়গা সংরক্ষণের জন্য দেয়াল নির্মাণ করেন।
এব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মানিষা রাণী কর্মকার বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় উভয় পক্ষের সাথে কথা বলি। উভয় পক্ষ রাস্তার জন্য ৩ ফুট করে জায়গা ছেড়ে দিতে একমত হন এবং যে পক্ষ রাস্তার মাঝে দেয়াল নির্মাণ করেন তা ভেঙ্গে দিতে রাজি হয়েছেন। কাতরাশিন এলাকায় রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলে আসছিল তার সমাধান হওয়ায় উভয় পক্ষ সস্তি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com