নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে শিবালয়ে চুরি যাওয়া মালামালসহ দুই চোর আটক করেছে শিবালয় থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার্স ইনচার্জ এআরএম আল মামুন।
জানা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচী বাজারে সুকুমার সরকারের ঝর্ণা জুয়েলারী দোকানে গত ১লা ডিসেম্বর রাতে চুরি হয়।এ ঘটনায় ২ডিসেম্বর শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন সুকুমার।চুরির এ মামলায় শিবালয় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে আসামী একই উপজেলার বিপ্লব হালদার, এবং মো. আবজাল হোসেন নামের দু’জনকে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে ১৩ ডিসেম্বর কোর্টে প্রেরণ করেন।
উল্লেখ্য,গত ১ডিসেম্বর রাতে উপজেলার একটি জুয়েলারি দোকানে চুরি হয়। এসময় ৫৩ ভরি ওজনের বিভিন্ন রুপার অলংকার যার অনুমান ৭৯,৫০০/- টাকা এবং নগদ ৫৫,০০০/- টাকা দোকানের ভিতরে লোহার লকারে রাখা মালামাল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
শিবালয় থানার ওসি এআরএম আল মামুন বলেন, আসামীর স্বীকারোক্ত মুলক জবানন্দীতে চুরি করে নিয়ে যাওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com