
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে মাদক দ্রব্যসহ ১২জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪ গ্রাম হিরোইন ও ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯জনকে মাদক দ্রব্য এবং ৩ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
বুধবার (২২ মে)শিবালয় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্যসহ উক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করেছেন।
আটকাকৃতরা হলো, মোঃ ইয়াছিন মোল্লা (৪৩), মোঃ উজ্জল হোসেন জামিল জীবন (৩৯), মোঃ এ কে এম রিয়াদ হোসেন (২৯), শহিদুল ইসলাম দিপু (৩০), সুবল হালদার (৩২), মোঃ রুবেল (৩৫), মোঃ ইয়াছিন (৩৪), মোঃ তজিম উদ্দিন (৩৮), মোঃ মাসুম (৩২), আকাশ (২৫), মোঃ আলতাফ হোসেন (৩৭) মো: রবিউল এদের সর্ব থানা শিবালয় জেলা মানিকগঞ্জ।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স এব্যাপারে কোন ছাড় নাই।আজ শুক্রবার মাদক ও অন্যান্য মামলাসহ মোট ১২জনকে আটক করে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে।আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com