1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে নিউ আরিচা ১২৩/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইজার পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় লুন্ঠিত আরোও তিন’শ কেজি তামা উদ্ধার করেছে পুলিশ। আটক ডাকাতদলের দেয়া তথ্যনুযায়ী বৃহস্পতিবার ঢাকার মিডফোর্ড এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর রাতে শিবালয়ের বরংগাঈলে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটে। ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুটে নেয়।
এ সময় ডাকাতদল সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। ডাকাত দলের হামলায় গ্রিডের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার উপ পরিদর্শক এসআই. সুমন চক্রবর্তী জনকন্ঠকে বলেন, ঘটনার তদন্ত ও পৃথক কয়েকটি অভিযানে ৮ ব্যক্তিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতে আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে ডাকাতদলের দেয়া তথ্যনুযায়ী কয়েক দফা অভিযানে এযাবৎ ৬শ’ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছার টুকরা ও রশি উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানটির ভেতরের কিছু ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এ যাবৎ ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
যথাযথ প্রক্রিয়া শেষে এদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :