
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেইস–২’ পৃথক দুটি অভিযানে যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাদের আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, শিবালয় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। তিনি শিবালয় নতুনপাড়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার পুত্র। অপরজন হলেন মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৮)। মহাদেবপুর গ্রামের বাসিন্দা মিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট ফেইস–২ অভিযানের আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক স্থানে অভিযান চালিয়ে উক্ত দুই নেতাকে আটক করা হয়।
এব্যাপারে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী সাংবাদিকদেরকে জানান, অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরাধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com