1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেইস–২’ পৃথক দুটি অভিযানে যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাদের আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, শিবালয় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। তিনি শিবালয় নতুনপাড়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার পুত্র। অপরজন হলেন মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৮)। মহাদেবপুর গ্রামের বাসিন্দা মিরাজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট ফেইস–২ অভিযানের আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক স্থানে অভিযান চালিয়ে উক্ত দুই নেতাকে আটক করা হয়।

এব্যাপারে  শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী সাংবাদিকদেরকে জানান, অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরাধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :