
নিজস্ব প্রতিবেদক: বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারীকে অব্যাহতি নিয়েছেন। তার বিরুদ্ধে নার্স ও সহকর্মীদের যৌন হয়রানি ও হাসপাতালের বিভিন্ন বরাদ্দ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে।
মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে বিভিন্ন ও অপকর্মও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি দোষ স্বীকার করে নিজে থেকে কর্মস্থল থেকে অব্যাহতি পত্র সিভিল সার্জন কাছে জমা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবরা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী যোগদানের পর থেকে নানা অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি , হাসপাতালের সুন্দরী নার্স ও সহকর্মী দেখলেই তাদের সময় সুয়োগ বুঝে কু –প্রস্তাব দিতেন। চাকরি হারানোর ভয়ে ভুকএভাগীরা কেউ কিছু বলতে সাহস পেত না। ইতিপূর্বে তার নিজ বাসভবনে নারী কেলেঙ্কারির ঘটনা সবার মুখে চাউর হয়। এছাড়া ২০২২-২৩ অর্থ বছরের এমএইচভিদের বেতন থেকে আনুমানিক তিন লাখ টাকা, জিপ গাড়ির জ্বালানির বাবদ দুই বছরে চার লাখ টাকা, সিজি গ্রুপ ট্রেনিং বাবদ ১৫ লাখ টাকা. হাসপাতাল পরিস্কার বাবদ গত দুই বছরে দুই লাখ টাকা, উপজেলায় কমিনিউটি ক্লিনিক গুলো থেকে বিভিন্ন বরাদ্দে তিন লাখ টাকা, এমএসআর টেন্ডার বাবদ ত্রিশ লাখ টাকা, এমএস ওষুধ না কিনে ২০লাখ টাকা আত্মসাৎ, ইউনানি ঔষুধ বাবদ বাজেট বানিজ্য দশ লাখ টাকাসহ বিভিন্ন বরাদ্দ থেকে মোট এক কোটি টাকা আত্মসাতের অভিয়োগ তুলে ধরেন শিক্ষার্থীরা। উল্লেখিত অভিয়োগসহ কয়েকজন ভুক্তভোগী নারী সহজকর্র্মীদের যৌন হয়রানির ও সাধারন রোগীদের সাথে খারাপ ব্যবহার স্বীকার করে কর্ম স্থল থেকে লিখিত অব্যাহতি পত্র উপস্থিত মানিকগঞ্জ সিভিল সার্জনের কাছে জমা দেন।
এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী কালের কণ্ঠকে বলেন, অব্যাহতির বিষয় সঠিক। দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
মানিকগঞ্জের সিভিল সার্জন কালের কণ্ঠকে বলেন, আমি শিবালয় উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে বৈষ্যম বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গেছেন শুনে ঘটনা স্থলে যাই। এসময় শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নানা অপকর্ম দুর্নীতির বিষয়ে তুলে ধরেন। শিক্ষার্থীদের কথানুযী তিনি কর্মস্থল থেকে এ পদ ও কর্মস্থল থেকে অব্যাহতি পত্র আমার কাছে দেন।
বৈষ্যম বিরোধী আন্দোলনের ফয়সাল হোসেন, দাউদ, মীর তালহা, সূর্য় হোসেন, কামরুল ইসলাম,নাহিদ আসলাম, রাকিব হোসেনসহ শতাধিক আন্দোলনকারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com