1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শাকিবের সঙ্গে বিয়ের খবর বুবলি নিজেই জানালেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পড়েছেন

অনলাইন ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেবিবাম্পের ছবি পোস্ট করে মিডিয়া থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দেন অভিনেত্রী শবনম বুবলী। বিতর্কের সৃষ্টি হয় সন্তানের বাবার পরিচয় নিয়ে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে বুবলীর আড়াই বছর বয়সী সন্তান শেহজাদ খান বীরের ছবি। একইসাথে জানা যায় সন্তানের বাবার পরিচয়ও।

তবে ইন্ডাস্ট্রির বাতাসে গুঞ্জন ছিলো শাকিব-বুবলীর বিয়ে হয়েছিল কবে? আদৌ কি বিয়ে হয়েছিল? শেষ পর্যন্ত ভক্তদের এসব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বুবলী নিজেই শাকিব খানকে বিয়ে করার তারিখ জানালেন নিজের ভেরিফায়েড ফেইসবুক একাউন্টে।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে নিজেদের বিয়ের তারিখ নিজেই জানালেন শবনম বুবলী। ফেইসবুক পেইজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি দিয়ে নিজেদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের জন্মতারিখ জানিয়ে চিত্রনায়িকা বুবলী লিখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।’

তিনি আরও লিখেন, ‘এটা আমাদের বিয়ের তারিখ এবং আমাদের ছেলের জন্মতারিখ। ছবিগুলো যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

ফেইসবুকে ছবিগুলো প্রকাশ করলেও এগুলো বেশ আগের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা।

এদিকে বিয়ের তারিখ ঘোষণার পর কমেন্টবক্স ভরে যায় বিভিন্ন ধরনের কমেন্টে। যার কিছু ইতিবাচক, আবার কিছু নেতিবাচক। কেউ কেউ আবার কমেন্টবক্সে শাকিব-বুবলীর বিয়ের কাবিননামাও দেখতে চেয়েছেন।

এ থেকেই স্পষ্ট হয় ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

এর আগে, ২৭ আগস্ট বুবলী বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন। বুবলী তখন সন্তানের বাবার নাম প্রকাশ করেননি।

শিগগিরই বিষয়টি খোলাসা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বুবলী।

শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর। ছেলের বাবা শাকিব খান। এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান। পৃথক পোস্ট দিলেও তাদের পোস্টের বক্তব্যও কিন্তু একই ছিল।

পোস্ট দুটির বিষয়ে গণমাধ্যমে সেদিন নায়ক শাকিব খান বলেন, ‘শেহজাদ খান বীর— আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। ’

এবার একই কথা বললেন বুবলীও। তিনি বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিবের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে, পৃথক পৃথক পোস্টে বুবলী ও শাকিব লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর— আমার এবং বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। ’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :