
অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ সদস্য শপথ নেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ড. ইউনূস।
শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীদের বিচার হবে।
প্রসঙ্গত, গণআন্দোলন ও জনরোষের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সাংবিধানিক সংকটের মধ্যে বৃহস্পতিবার রাতে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বতী সরকার গঠনের সুযোগ না থাকলেও নতুন নির্বাচনের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com