
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর-মার্কেটের সামনে ভ্রমণের গাড়ি সেলফি পরিবহনে আগুন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রে আনেন।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, সোমবার সকাল ৭টা ৪০মিনিটের দিকে খবর আসে বাসস্ট্যান্ড এলাকার পৌর-মার্কেটের সামনে সেলফি পরিবহনে আগুন লেগেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, এসময় ঘটনাস্থলে থাকা লোকেদের সাথে কথা বলে যানা যায়, কুষ্টিয়া জেলার লালন শার মাজারে যাওয়ার জন্য মার্কেটের ও স্থানীয় লোক জন গাড়িটি ভাড়া করেছিল। বাসে গান বাজানোর জন্য জেনারেটর যুক্ত করার সময় আগুনের সুত্রপাত হয় বলে তারা জানিয়েছে। তবে তিনি জানান, সঠিক তথ্য তদন্ত শেষে জানাতে পারবো।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার জানান, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনের পরেই জানা যাবে কি ভাবে বাসে আগুন লেগেছে। এছাড়া আমরাও আগুন লাগার বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com