1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে ডিসেম্বর/২০২৫ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন

বৃহস্প্রতিবার (১৫ জানুয়ারী ) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম তার হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

দ্রুত সময়ের মধ্যে ডাকাতি মামলা ডিটেকশন এবং লুন্ঠিত মালামালসহ ১২জন ডাকাত আটক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

পুলিশ সুপার বলেন, জেলার ৭টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় শিবালয় থানার ওসি মো. মনির হোসেন শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি।

ওসি মো. মনির হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, শিবালয় থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার থানাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) আব্দুল্লাহ আল মাসুদ,শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :