
শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জের ৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ওসি মো. মনির হোসেন।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬ ) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মার্চ/২০২৬ এর মাসিক অপরাধ সভায় মাসিক অপরাধ পর্যালোচনায় বেস্ট পারফমেন্স,ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
উক্ত সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম তার হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে শিবালয়ে কাটুন ফ্যাক্টরিতে ডাকাতি মামলা ডিটেকশন ও ডাকাত আটক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য ওসি মো. মনির হোসেনকে এ সম্মাননা পদান করা হয়।
এব্যাপারে ওসি মো. মনির হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, শিবালয় থানার সকল কর্মকর্তাগণসহ সকলের সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার থানাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম সাংবাদিকদের বলেন, জেলার ৭টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় শিবালয় থানার ওসি মো. মনির হোসেন শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com