প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৮:৩৬ পি.এম
মানিকগঞ্জে সাতার শিখতে গিয়ে নিখোঁজ মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবাও নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে রাফসা নামের এক শিশু। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমানও।
আজ বুধবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো: জাহিদুর রহমান জানান, পেশায় ব্যবসায়ি মহিদুর রহমান তার নয় বছরের শিশু কন্যাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।
তিনি আরো জানান, খবর পেয়ে সকাল ১০ টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত। www.sonarbanglanews.com