নিজস্ব প্রতিনিধি: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ২০ বছর পর গ্রেফতার করেছেন মানিকগঞ্জের সিপিসি-৩-র্যাব-৪।
রবিবার (২৭ আগস্ট) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেঃ এম আরিফ হোসেন।
তিনি জানান, ২০০১ সালের এপ্রিল মাসে জমির নিয়ে বিরোধে কেন্দ্র করে সিংগাইর উপজেলায় রুবেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে ওমর আলী ও তার সহযোগীরা। সে সময় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে গ্রেফতার হয় ওমর আলী। পরে ১ বছর ৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তিপেয়ে আত্মগোপনে যান তিনি। স্বাক্ষ্য প্রমান শেষে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডদেশ দেয় আদালতের বিচারক।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ আগস্ট) দিনগত রাতে ঢাকা জেলার সাভারের বলিয়ারপুরে অভিযান চালিয়ে ওমর আলীকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। এছাড়াও গ্রেফতার কৃত আসামীকে রাতেই সিংগাইর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com