
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব ও কারচুপির করার আশঙ্কায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার সমর্থকরা।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে কর্মীরা সমর্থকরা।
জানা গেছে, ভোট গণনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহা এগিয়ে গেলেও সন্ধ্যার পর হঠাৎ করে তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়। এ খবর জানার পর সুদেব সাহাসহ তার কয়েকশ কর্মী-সমর্থক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর পুরো উপজেলা চত্বর তার কর্মী-সমর্থকরা ঘেরাও করে রাখে।পরে প্রশাসনের আশ্বাসে আধা ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com