
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে মানব পাচার প্রতিরোধ ও দমনসহ জেলা পর্যায়ে অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রাপ্তি বিষয়ে বিচারক এবং আইনজীবীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন এবং মানব পাচার প্রতিরোধ ও দমনসহ অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রাপ্তি বিষয়ে বিচারক এবং আইনজীবীদের সাথে জেলা ও দায়রা জজ সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক লিয়াকত আলী মোল্লা, পুলিশ সুপার মো.বশির আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবীরসহ
জজকোর্ট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও আইনজীবীরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com