
নিজস্ব প্রতিনিধি: খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে মিছিল বের করে নেতাকর্মীরা।
সোমবার (৯ অক্টোবর) শহরের বেউথা চৌরাস্তা মোড় থেকে একটি মিছিল বের হয়ে বেউথা সড়কে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ সভাপতি আজাদ হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি আব্দুল খালেক শুভ সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের জোর দাবী জানান। সেই সাথে বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকে বহন করতে হবে। অতীতের যেকোন কেন্দ্র ঘোষিত কর্মসুচীর মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের দিবেন মানিকগঞ্জের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com