নিজস্ব প্রতিনিধি:শান্তি সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কোর্ট চত্বরে সমাবেশ করেন।
জেলা আওয়ামী সভাপতি গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠিন জবাব দেওয়া হবে। আমাদের এখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com