
অনলাইন ডেস্ক: ভারতের ওডিশ্যায় রেলগাড়ি দুর্ঘটনায় ৬ বাংলাদেশি আহতের খবর পাওয়া গেছে। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের ওডিশ্যায় রেলগাড়ি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি আহতের খবর পাওয়া গেছে। নিহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী শালিমার–চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি একটি পণ্যবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।
বাংলাদেশে হাইকমিশন থেকে জানানো হয়, ইতোমধ্যে হাইকমিশনের একটি দল দূর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিনিধি পৌছালে আরও পরিষ্কারভাবে সব তথ্য পাওয়া যাবে। হাইকমিশন সার্বক্ষনিক যোগাযোগ রাখছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com