1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

বেলারুশ ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে !

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৬০৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকেই মস্কোর পক্ষে কাজ করছে বেলারুশ। অভিযানের পর থেকে দেশ দুটি একসঙ্গে বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে। তখন থেকে আশঙ্কা করা হচ্ছিলে যে বেলারুশ ই্উক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

তবে বেলারুশ বলে আসছে, তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না। কিন্তু লুকাশেঙ্কো রুশ বাহিনীকে ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চলে আক্রমণের সুযোগ করে দেয় বেলারুশ।

এদিকে, শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যদি ইউক্রেন বেলারুশ বা রাশিয়ার কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নামতে পারে বেলারুশ। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সে পোলিশেচুক আরও বলেছেন, বেলারুশের সঙ্গে রাশিয়া যৌথ মহড়া দিচ্ছে উস্কানি এবং দ্বন্দ্ব এড়াতে।

ইউক্রেনে হামলা চালানোর পরই বেলারুশের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করে মস্কো। সম্প্রতি ফের যৌথ মহড়া দিচ্ছে দুই দেশের সেনাবাহিনী। এতে শঙ্কা দেখা দিয়েছে, বেলারুশকে সঙ্গে নিয়ে নতুন করে আবারো হামলা চালানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : রয়টার্স

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :