অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এর পরের ৪৮ ঘণ্টা (দুই দিন) অর্থাৎ শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখ করা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উল্লেখ করা হয়েছে, দক্ষিণ, পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
বুধবার দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে চুয়াডাঙ্গায় ৩৭ ও রংপুর বিভাগের ডিমলায় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সন্দ্বীপে ৬৭ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪০ মিলিমিটার
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com