
অনলাইন ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগকে আমরা আন্তর্জাতিক মানে পৌছাতে যাচ্ছি। আমরা এখন বিদেশে চিকিৎসা নিতে যাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা চাইছেন আমরা নই, বিদেশীরাই চিকিৎসা সেবা নিতে আসবে বাংলাদেশে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে পরিদর্শন শেষে সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টীকার কর্মসূচীতে প্রমাণ করেছি, বিশ্বের অনেক দেশ যা পারে নাই বাংলাদেশ পেরেছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ এখন রোল মডেল। তাই বিশ্বে এখন বাংলাদেশ হলো ভ্যাকসিন হিরোর দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমন থেকে জনগনকে রক্ষা করা হয়েছে। জনগন করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছেন তা আজ বিশ্ববাসী তা অনুভব করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে জনগনের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মুল লক্ষ্য। তিনি আরও বলেন, বেসরকারি কোন হাসপাতালে অতিরিক্ত চিকিৎসা খরচ নেয়া হয় না দাবি করে আন্তর্জাতিক চিকিৎসা মানসহ বিভিন্ন সেবা অনুযায়ী চিকিৎসা খরচ নেয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগে যেখানে মাত্র আটটি মেডিকেল কলেজ ছিল বর্তমান সরকার আমলে সেখানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ ও ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলেও তিনি জানান। জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আর বেশি দিন নয়, প্রত্যেক জেলা থেকে চিকিৎসক নার্স ওস স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্যবিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক এডমিন অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান প্রমুখ। এ ছাড়াও হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন ডক্টর এসোসিয়েশন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ আগে সকাল ১০টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুরে পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com