অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের আমরা আমাদের এলাকায় থাকতে দিচ্ছি না। তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।
রবিবার (১৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেকোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো জঙ্গি সংগঠন যদি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করে, আমরা তাদের দ্রুত সরিয়ে দিচ্ছি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেএনএফ’র সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়গুলো আমরা দেখছি। যদি সংশ্লিষ্টতা পাই, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধারণা করছি, যে জঙ্গিরা সেখানে গিয়েছিল, তারা কেএনএফ’র ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিল। আমরা এগুলো দেখছি। জঙ্গিদের কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে আপনাদের জানাতে পারব।
এর আগে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল)-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com