
অনলাইন ডেস্ক: রাজধানীর বাড্ডা সড়কে ব্রাক, ইস্ট-ওয়েস্ট ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছে অবস্থান করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে তারা সড়কে অবস্থান করেন। এর ফলে ওই এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাড্ডা থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল সময়ের আলোকে বলেন, সকাল ১০টা থেকে ব্রাক, ইস্ট-ওয়েস্ট ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছে অবস্থান করেছেন। তারা স্লোগান দিচ্ছেন। আমাদের সিনিয়র স্যাররা তাদের বোঝানোর জন্য চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com