
অনলাইন ডেস্ক: পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয় এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়।
তিনি একসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com