1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২ বার পড়েছেন

অনলাইন স্পোর্টস ডেস্ক: তারুণ্য নির্ভর দল নিয়েই ভারত-পাকিস্তানের মতো হট ফেবারিট দলকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলংকা ক্রিকেট দল।

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা ঘরে তুলল শ্রীলংকা।

রবিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভানুকা রাজাপাকসের ৪৫ বলের ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭০ রান করে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ২২ রান করা পাকিস্তান। এরপর শূন্য রানের ব্যবধানে পরপর দুই বলে বাবর আজম ও ফখর জামানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ৫৯ বলে ৭১ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান।

২ উইকেটে ৯৩ রান করা পাকিস্তান এরপর ৩২ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

ইনিংসের শেষ দিকে সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, খুশদিল শাহ, শাদাব খান ও নাসিম শাহরা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :