
অনলাইন ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ ১৭ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৮ টি ইউনিটের প্রচেষ্টায় ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আগুনের ধোঁয়ায় মোট ১৭ জন আহত হয়েছে।
আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন- মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক(২৩), মো. রিফাত (২৩) রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল(২৬),কামরুজ্জামান (২৫) ও শরিফুলসহ (২৪) নয়জন ফায়ার কর্মী ও একজন ভলান্টিয়ার।
আগুনের ঘটনায় আহত দোকান কর্মচারীরা হলেন- মো. বায়জিদ (২৫), মো. হাসান (২০), মো .মন (২৮), মো. কামাল হোসেন (৩৩), মো. ফিরোজ আলম (৩০)ও মো. জিসান(১৮) । আর এদের মধ্যে একজন দোকান মালিক রয়েছেন জীবন (৩০)।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com