অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গণমাধ্যমের উপর নিপীড়ন বন্ধের দাবিতে পথ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে নগরীর চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে পাঠচক্র ভিত্তিক সংগঠন 'অনুশীলন' এর উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক কর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আমরা দুঃশাসন থেকে পরিত্রাণের জন্য মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু আজ ৫২ বছর পরে কী চেহারা দাঁড়িয়েছে দেশের। সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই। পাকিস্তান আমলে ভোট দেওয়ার স্বাধীনতা অন্তত ছিল। আজকে মানুষের ভোটের স্বাধীনতা নাই। কথা বলার স্বাধীনতা নাই। বিচার পাওয়ার স্বাধীনতা নাই। আইন দিয়ে সকলের কণ্ঠ রোধ করতে চাইছে।
প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতারের কথা উল্লেখ করে বলেন, শামসুজ্জামানকে কেন গ্রেফতার করা হলো। শাসক গুষ্টিরা বলে বেড়ায় মানুষ না খেয়ে থাকে না।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম জীবন, প্রধাম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, সংবাদদাতা গোলাম রাব্বানী শিমূল, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাবিত আল হাসান সহ প্রমুখ। সভাপতিত্ব করেন অনুশীলনের নির্বাহী সমন্বয়ক আফসানা আক্তার পথ সমাবেশে অংশ নিয়েছেন ।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com