দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে সৌরভ(৭)ও জিনিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা আপন দুই চাচাতো ভাই-বোন।
শুক্রবার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
কলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিলামপুর গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে সৌরভ ও সমেজ মিয়ার মেয়ে জিনিয়া। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নিহত দুই শিশুর চাচা দুলাল হোসেন জানান, সৌরভ ও জিনিয়া স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুপুরের দিকে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সাথে তারা গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা দুজনেই পানিতে ডুবে যায়। পরিবারে সদস্যরা আধাঘন্টা চেষ্টার পর তাদের মৃতদেহ উদ্ধার করে। বিকেলের দিকে স্থানীয় কবরাস্থানে তাদেরকে দাফন করা হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় ওই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ঘটনাস্থলে যান এবং নিহতদের পরিববারের সদস্যদের সান্তনা দেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com