
অনলাইন ডেস্ক: ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজও বেশি ‘অস্বাস্থ্যকর’। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৯ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান তৃতীয়। তবে ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। কুমিল্লার স্কোর ২৪২। গত সোমবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল।
ঢাকায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী।
সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, জানুয়ারি মাসে একদিনের জন্যও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু। বরং বেশ কয়েকদিনই ঢাকার বায়ুমান ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। এর ধারাবাহিকতা চলেছে ফেব্রুয়ারিতেও।
১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউএয়ারের তথ্য বলছে, ২১২ একিউআই স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি, ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় ইরাকের রাজধানী বাগদাদ। ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ নেপালের কাঠমান্ডু এবং পঞ্চম স্থানে থাকা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের স্কোর ১৬৮।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com