সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ঘুর্ণিঝড় মোখার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চসহ স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে এ রুটগুলোতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ সুত্রে জানা গেছে, ঘুর্ণিঝড় মোখার কারণে লঞ্চ, স্পিডবোটসহ নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এসব নৌযান চলাচল করবে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র ডিজিএম বলেন, ‘লঞ্চ চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।’
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com