নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওরে আসন্ন দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সব বয়সের ভোটারদের মাঝে সারা ফেলেছে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনি। তিনি শালিক পাখি প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নয়জন চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অংশ নিয়েছ।এর মধ্যে সব বয়সের ভোটারদের পছন্দের প্রার্থী হিসাবে জনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। রাত-দিন তিনি উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে প্রচার প্রচারনা করে যাচ্ছে।
সরেজমিনে সোমবার ঘিওর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাহবুবুর রহমান জনি সব এলাকায় প্রচার- প্রচারনায় শীর্ষে রয়েছে।তিনি যে এলাকায়ই যাচ্ছে তার সাথে শত শত যুবকসহ নানা বয়সের ভোটারা ঘিরে ধরছে তাকে। সাধারণ ভোটাররা কর্মী হিসাবে শালিক পাখি প্রতিকে জনির জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। সাধারন ভোটারদের মতে জনি বয়সে যুবক ও পরিক্ষিত রাজনৈতিক হিসাবে দীর্ঘ দিন যাবৎ ঘিওর উপজেলায় সবার মাঝে বেশ সারা ফেলেছে। অসহায় দু:স্থ গরীব শিক্ষার্থীদেরসহ সবার বিপদ- আপদে পাশে থাকার কারনে নির্বাচনে তার এমন শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। এছাড়া নিজের ব্যক্তিগত সহায়তার পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মাধ্যমে দুর্য়োগ বন্যা,উৎসব পাবেন সব সময় সাধারণ জনগনের পাশে দাঁড়ান তিনি। একারনে তিনি অন্য সবার থেকে গরীব অসহায় মানুষের বন্ধু হিসাবেই পরিচিত।
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাসুদেবপাড়ার কয়েকজন ভোটার বলেন, শালিক পাখি প্রতিকের প্রার্থী জনি,র বিজয় এখন সময় মাত্র। তার সব এলাকায়ই জন সমর্থন ও ব্যাপক ভোটার রয়েছে। জনির আচারণ অত্যান্ত বিনয়ী নিরহংকার মানুষ হিসাবে আমরা সবাই এবার তাকেই ভোট দেবো।
উপজেলার বিভিন্ন হাট- বাজার গুলোতে ঘুরে দেখা গেছে, সব চায়ের দোকান ও জনবহুল জায়গাসহ সবত্রই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আর আলোচনার কেন্দ্র বিন্দু হলো মাহবুবুর রহমান জনি।অনেককেই বলতে শোনা গেছে জনি এবার নির্বাচিত হলে ঘিওর উপজেলার দৃশ্যপট পরিবর্তন হবে। সরকারের উন্নয়নের গতি পাবে এই উপজেলায়।
মাহবুবুর রহমান জনি বলেন, আমি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। সব জায়গায় বেশ সারা পাচ্ছি। আমার ধ্যান- জ্ঞান সব সাধারন জনগনকে নিয়ে। জন সংশ্লিষ্টতা আমার রক্তে মিশে আছে।আমি শুধু নির্বাচন বলে না সারা বছরই আমি সাধারন জনগনের সাথে আছি। তাই আমি সবাইকে অনুরোধ করবো উপজেলা কে মডেল হিসাবে গড়ে তোলার জন্য আমার শালিক পাখি প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com