মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি জমির পানিতে ডুবে মাওয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের ব্র্যাক অফিসের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত মাওয়া আক্তার ওই গ্রামের মোনাইদ মিয়ার (গাটুর) মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় মাওয়া আক্তার বাড়ি উঠানে খেলছিলো। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। পরবর্তী খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের জমির পানিতে শিশুর মরদহে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য সমন্ত কুমার সরকার বলেন, ওই স্থানে মাওয়া আক্তার নামের এক শিশু পানিতে পড়ে মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে অভিভাকদের সচেতন থাকা দরকার।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com