
মোঃইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,উপজেলা জামায়াতের আমির আবু বক্কর ছিদ্দিক,থানার অফিসার ইনচার্জ (ভার:) লাইছুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,পলাশবাড়ী প্রেসক্লাব উপদেষ্টা ফেরদাউছ মিয়া মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজামন্ডব সমূহের সভাপতি সাধারণ সম্পাদকগণসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫৮ টি পুজামন্ডবে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com