অনলাইন ডেস্ক: এক শ্রেণির বুদ্ধিজীবীরা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের মুখোমুখি হতে পারে না এমন এক শ্রেণির বুদ্ধিজীবী সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল, এই ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। করোনাকালীন সময়েও গৃহহীনদের ঘর করে দিচ্ছি। কে কোন দলের তা দেখিনি। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমরা ভূমি ও গৃহহীনদের ঘর করে দিয়েছি। রংপুর বিভাগ আমারই করা। আমরা মানুষের জন্য কাজ করেছি।
সিটি করপোরেশনের মাধ্যমে স্থানীয় জনগণ আরো সুফল পাবে উল্লেখ করে নতুন মেয়রকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com