অনলাইন ডেস্ক: ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদুল আযহার আগের ৩ দিন ও পরের ৩ দিনসহ ৭ দিন ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক এর বাইরে থাকবে বলে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বুধবার (৩১ মে) বেলা ১২টার দিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com