
শাহজাহান বিশ্বাস, ২৫ মে: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। সকাল থেকেই এই দুটি নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ শুরু হয়েছে। সোমবার সকালে আরিচা স্পিডবাটের যাত্রীদেরকে দীর্ঘ লাইনে দারিয়ে থাকতে দেখে গছে। তবে দুপুরে দিকে কিছুটা কমে গেলে বেলা আড়াইটার পর থেকে ঘরমুখো সাধারণ মানুষের ঢল নামে।
ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। তাই প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য ছুটির প্রথম দিনেই নাড়ির টানে বাড়ি ফিরছে এ সকল মানুষ। তবে আরিচা-কাজিরহাট নৌপথে চরের কারণে ফেরিগুলোকে প্রায় ৬কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এছাড়া পানি বৃদ্ধির কারণে পদ্মা-যমুনায় কিছুটা স্রোত বেড়েছে এবং নৌপথের দুরত্ব বৃদ্ধির কারণে ফেরিগুলো ট্রিপে সময় বেশি লাগছে। এতে যানবাহনগুলোকে ঘাট এলাকায় এসে পারের জন্য কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে যাত্রী ও যানবাহনের চালকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সোমবার (২৫ মে ) সরজমিনে আরিচা ও পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, আরিচা ঘাটে পন্টুনে ফেরি না থাকায় মটরসাইকেলসহ ছোট গাড়িগুলোকে ঘাটেই অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদে ফেরিঘাট দুটিতে যানবাহন ও সাধারণ যাত্রীদের চাপ থাকলেও কোনো ভোগান্তি নেই। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বড় আকারের ৯ট রো রো, ৩টি মিডিয়াম ও ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে।
অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ৫টি ফেরি, যাত্রীবাহী ১৪টি লঞ্চ ও ১২৫টি স্পিডবোড চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ সুত্রে জানা গেছে।
আশুলিয়া পোশাক কারখানার শ্রমিক মানিক মিয়াা বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়াতে যাচ্ছি। মহাসড়কে তেমন ভোগান্তি নেই, তবে পাটুরিয়া আসার পর ফেরিতে উঠতে ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। তারপরও স্বস্তিতেই নদী পার হতে পারছি।
ট্রাক ড্রাইভার মতিয়ার বলেন, ঈদে পশুর ট্রিপ দিচ্ছি। তবে ঘাটে এসে ফেরি পেতে কিছুটা সময় লাগছে। কিন্তু কয়েক বছর আগে এই ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হতো।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. সালাম হোসেন বলেন, আজ সকাল থেকেই ঘাট এলাকায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে নৌবহরের পর্যাপ্ত ফেরি থাকায় ভোড়ান্তি ছাড়াই যানবাহন ও যাত্রীরা নদী পার হয়ে গন্তব্যে চলে যেতে পারছে। ঘাট এলাকায় ব্যক্তিগত ছোট গাড়ির চাপও রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com