
নিজস্ব প্রতিবেদক:আকস্কিক আরিচা স্পিডবোট ঘাট পরিদর্শনে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার। বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) দুপুরের হঠাৎ করে স্পিডবোট ঘাট পরিদর্শনে এসে আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচলরত স্পিডবোটে লাইফ জ্যাকেট আছে কিনা তা চেক করেন এবং যাত্রী ধারণ ক্ষমতা সম্পর্কে খোঁজ-খবর নেন ইউএনও। ঘাটে উপস্থিত স্পিডবোট চালকদেরকে কুয়াশার মধ্যে অতিরিক্ত যাত্রী এবং লাইফ জ্যাকেট বিহীন যাত্রী পরিবহণ না করার জন্য এবং সকল নিয়ম-নিতি মেনে বোট চালানোর পরামর্শ প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর রাজিব রায়, উপ-সহকারি প্রকৌশলী মো. আলামিন, মো. জুয়েল, মো. আব্দুল আওয়াল, ট্রাফিক সুপারফাইজার মো. তারেক ও মো. মোস্তফা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com