
শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস,এ জিন্নাহ কবীর বলেছেন, আমি নিজেও একজন নদী ভাঙ্গা মানুষ।এখানে যারা মুরুব্বিরা রয়েছেন তারা হয়তো জানেন। নাম রয়েছে কিন্তু সেই এলাকাটি এখন আর নেই।শিবালয় ইউনিয়নে এলাচীপুর নামের একটি গ্রাম ছিল।সেই এলাচীপুর গ্রামেই আমার জন্ম, আমার পিতার জন্ম। আমার পুর্বপুরুষদের জন্মভিটা,যেই এলাচীপুর গ্রামে, সেটি এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাজেই নদী ভাঙ্গা মানুষের যে যন্ত্রনা, নদী ভাঙ্গা মানুষের যে কান্না, নদী ভাঙ্গা মানুষের যে সংগ্রাম, নদী ভাঙ্গা মানুষ যে সারাদিন পরিশ্রম করে প্রাকৃতিক পরিবেশের সাথে লড়াই করে নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখে, সে বিষয়টি আমার অন্তরে রয়ে গেছে।সবাই আমাকে জিজ্ঞেস করে, কেন? আপনি এত নদী ভাঙ্গন কবলিত মানুষদের নিয়ে এত বিচলিত হন। একটা মানুষ যখন ভুক্তভোগী হয়, তখন কিন্তু তার ভিতরের চঞ্চলতা কখনো শেষ হয় না।আমার দাদা এক ভাঙ্গনে চলে গিয়েছিলেন পাটুরিয়ায়, আবার পাটুরিয়া থেকে আরেক ভাঙ্গনে আমার পিতারা চলে গিয়েছিলেন মানিকনগর। এখন সেখানেই আমার বসবাস।কাজেই আমি আপনাদের সন্তান।সেই দৃষ্টিকোন থেকে একটি সন্তান তাদের মা এবং বাপ অর্থাৎ পিতা-মাতার প্রতি যে কর্তব্য, যে দায়িত্ব সেই বোধ থেকে আমি যতটুকো পারি আপনাদের সেই মঙ্গলের জন্য কাজ করার চেষ্টা করি যাচ্ছি।ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা আমাকে যতদিন বাচিয়ে রাখবেন।
রবিবার(৩ মে)দুপুরে মানিকঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের সমেজঘর তেওতা এলাকায় জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধে ডাম্পিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই তেওতার মাটিতে দাড়িয়ে আমার মা-বোন ও চাচা-চাচিদের কথা দিয়ে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই নদী স্থায়ীভাবে বাঁধ দিয়ে এই নদী ভাঙ্গন বন্ধ করা হবে।আপনাদের কর্মসংস্থান এবং আপনাদের আগামী দিনের ভবিৎসত আপনাদের ছেলে-মেয়েদের জীবন সুন্দর করে গড়ার জন্য যা দরকার সেটি আমি করে যাওয়ার চেষ্ট করবো।যদি আল্লাহ তালা আমাকে সেই সময়টুকো দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সাংবাদিক ভাইদের অনুরোধ করবো অাপনারা আমার এই মা-বোনদের কান্না এবং তাদের যে চাওয়া-পাওয়া সেগুলো আপনারা তুলে ধরবেন।
পানি উন্নয়ন রোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বাজেট স্বল্পতার কারণে যতটুকু কাজ করা প্রয়োজন আমরা তা করতে পারছি না। তবে জরুরি ভিত্তিতে আপদকালীন ৩০ মিটার এলাকায় ১৮৬৭টি জিও ব্যাগের কাজ অনুমোদন পেয়েছি।যার ব্যায় ধরা হয়েছে ২৩লাখ টাকা। এই কাজে যেন কোনো প্রকার গাফলতি না হয় সেজন্য আপনারা যারা এলাকাবাসী আছেন নজর রাখবেন। একটা একটা করে জিও ব্যাগ আপনারা গুনে গুনে ফেলবেন। পানি উন্নয়ন বোর্ডে বরাবরই আপনাদের জন্য নিরলসভাববে কাজ করে যাচ্ছে।
এ এসময় মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু।
এছাড়া শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, তেওতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো.মাজেদ মিয়াসহ শিবালয় উপজেলা ও তেওতা ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের পর দুপুর সাড়ে ১২টায় ষাটঘর তেওতা বাজার পাশে রাস্তা উদ্বোধন করেন। এর আগে এমপি সকাল সাড়ে ১০টায় শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন প্রমদচন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
সবশেষে বেলা পোনে ২টায় দৌলতপুর উপজেলা বাচামারার উদ্দেশ্যে যাত্রা করেন।সেখানে বেলা ৪টায় দৌলতপুর উপজেলার বাচমারা ইউনিয়নে রাস্তা উদ্বোধন এবং বাচামারা বাজার কলেজ মাঠ প্রাঙ্গনে মাদক, চাঁদাবাজি ও দূর্নীতি দমন সমাবেশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com