অনলাইন ডেস্ক: আগামী অর্থ বছর থেকে সরকারি নির্মাণ ও মেরামত কাজে ব্লক ইট ব্যবহার নিশ্চিত করতে বলেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপ-মন্ত্রী হাবিবুন নাহার ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।
বৈঠকে আগামী অর্থবছর থেকে সরকারি নির্মাণ ও মেরামত কাজে ব্লক ইট ব্যবহার নিশ্চিত করা এবং ব্লক ইট ব্যবহার সম্পর্কিত বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়কে যৌথভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।
এছাড়া বন বিভাগের ভূমি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে লিজ দেওয়ার কারণ উদঘাটন এবং রাবার চাষের জন্য লিজ করা ভূমিগুলো রাবার চাষের কাজে ব্যবহৃত হচ্ছে কি না তা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com