1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

অনেক দিন ফুটপাতে ঘুমিয়েছি : মিঠুন চক্রবর্তী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৬৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারতীয় বাংলার পাশাপাশি হিন্দি এবং দক্ষিণী সিনেমায় অভিনয় করেও খ্যাতি অর্জন করেছেন মিঠুন চক্রবর্তী। পেয়েছেন অনেক অনেক সম্মান এবং সম্মাননা। অভিনয়ের পাশাপাশি প্রেম, বিতর্ক থেকে রাজনীতি, সব মিলিয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ার তার। কিন্ত গায়ের রং কালো হওয়ায় অনেক অপমানিত হতে হয়েছিল বলিউডের এই শক্তিমান অভিনেতাতে। অপমান আর অবহেলায় প্রায়ই ঘুমানোর সময় কাঁদতেন তিনি। সম্প্রতি নিজের সেসব দুঃসহ স্মৃতি মনে করলেন মিঠুন। রিয়ালিটি শো ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এ জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন প্রবীণ এই অভিনেতা।

মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘যেসব দিন আমি দেখেছি, আমি চাই না যে আর কেউ ওই দিনগুলো দেখুক। আমি চাই না আমার মতো কষ্টের মধ্যে কেউ জীবন অতিবাহিত করুক। আমাকে আমার বর্ণের কারণে বারবার অপমান করা হয়েছে। আর এই অপমান বেশ কিছু বছর ধরে চলেছিল। আমার জীবনে এমন অনেক দিন গেছে, যখন আমি খালি পেটে শুয়েছি। আর কোথায় রাত কাটাব, ভেবে কেঁদে ফেলতাম।’ এই ‘ডিসকো কিং’ বলেন, ‘একদিন খাবার জুটলেও পরে কী খাব বা কোথায় শুতে পারব, তা নিয়ে চিন্তায় পড়ে যেতাম। এমনকি অনেক দিন গেছে যখন আমি ফুটপাতে ঘুমিয়েছি।’

নিজের আত্মজীবনীমূলক সিনেমা প্রসঙ্গে এই সুপারস্টারের ভাষ্য, ‘এসব কারণে আমি চাই না যে আমার জীবনকে নিয়ে ছবি নির্মাণ করা হোক। কারণ, আমার জীবন কাউকে অনুপ্রাণিত করবে বলে মনে হয় না। বরং আমার কাহিনি মানুষকে মানসিকভাবে ভেঙে দেবে। আমি শুধু বলতে পারি, সবাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য যেন খুব পরিশ্রম করে। আর আমি যদি করতে পারি, তাহলে সবাই নিশ্চয় করতে পারবে।’

উল্লেখ্য, মিঠুনকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমায় আরও ছিলেন অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি, পুণিত ঈশ্বর প্রমুখ। চিত্রসমালোচক থেকে সিনেমাপ্রেমী সবার মন জয় করেছে সিনেমাটি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :