1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

‘হাওয়া’মুক্তি পাচ্ছে দুই মহাদেশে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩১৭ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: দেশের সিনেমায় নতুন জোয়ার এনেছে ‘হাওয়া’। মুক্তির পর প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনো সিনেমাটি দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড়। মাল্টিপ্লেক্সগুলোতে তাৎক্ষণিক টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকের চাপে দুই-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর সিনেমাটি দেখতে হচ্ছে সবাইকে।

এই দমকা ‘হাওয়া’ এবার দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আরও দুটি মহাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এগুলো হলো- ওশেনিয়া ও উত্তর আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। এরপর ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়। তথ্যটি নিশ্চিত করেছে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

মুক্তি উপলক্ষে ইতোপূর্বে অস্ট্রেলিয়ায় টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানেও দর্শকের বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। টিকিট কেনার জন্য বাঙালি দর্শকরা ছুটে আসছেন মাল্টিপ্লেক্সগুলোতে। ধারণা করা হচ্ছে, দেশের মতো বিদেশেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এই সিনেমা।

জানা গেছে, শুধু এই চারটি দেশ নয়, ধারাবাহিকভাবে আরও বিভিন্ন দেশে ‘হাওয়া’ মুক্তি দেওয়া হবে। এর আগে ‘মিশন এক্সট্রিম’, ‘পাপ পূণ্য’, ‘গলুই’ সিনেমাগুলো বিদেশের মাটিতে ভালো সাড়া পেয়েছে।

‘হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি দীর্ঘদিন টিভি নাটক ও বিজ্ঞাপন বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সমুদ্রে নির্মিত সিনেমাটির গল্পে রয়েছে রহস্য ও মিথলজির স্পর্শ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :